বগুড়ায় র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ০৩

আপডেট: November 19, 2025 |
inbound5931381450811475988
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সদর থানাধীন নিশিব্দার এলাকায় র‍্যাব-১২ মাদক বিরোধী অভিযোগ পরিচালনা করে ২৭ বোতল ফেন্সিডিলসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

১৮ নভেম্বর (বুধবার) সন্ধ্যা ৬ টার দিকে র‍্যাব-১২ বগুড়া গোপন ভিত্তিতে জানাতে পারে যে, জেলার সদর থানাধীন চারমাথা মোড়ে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল মোটরসাইকেল যোগে বহন করে আসিতেছে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকষ আভিযানিক দল সন্ধ্যা সাড়ে ৬ টার সময় জেলা সদর থানাধীন নিশিন্দারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খাঁ পাড়া গ্রামস্থ পবনা বাড়ী নুরুল উলুম রহমানিয়া মাদ্রাসার পাশে জৈনক জোরহান এর নির্মানাধীন পাকা বাড়ীর দ্বিতীয় তলার উত্তর পশ্চিম পিলারের পাশে অভিযান পরিচালনা করা ১।

মোঃ আরিফুল ইসলাম তুহিন(৩১) পিতা – মোঃ সাইফুল ইসলাম সাং বেলভুজা ইউনিয়ন বুড়িগঞ্জ থানা শিবগঞ্জ জেলা বগুড়া বর্তমান ঠিকানা- জয়পুরপাড়া (পশ্চিমপাড়া) নুরুল ইসলাম ওরফে কাজল এর বাড়ির ভাড়াটিয়া, ২।মোঃ আবু নাসের শেখ হৃদয়(২৮), পিতা- মোঃ খোকা শেখ সাং হাকির মোড় ( বগুড়া পৌরসাভা ১ নং ওয়ার্ড)থানা – বগুড়া সদর,৩। মোঃ হাসিব শেখ (২৪), পিতা- মোঃ খোকা শেখ, সাং- নিশিন্দারা পূর্ব খাঁ পাড়া (৪নং ওয়ার্ড), থানা- সদর, জেলা- বগুড়াগনকে ২৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।

inbound6673085836678901210

এ সময় তাদের কাছ থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০১টি পুরাতন রেজিঃ বিহীন Discover ১২৫ মোটরসাইকেল, ০২টি স্মার্ট মোবাইল , ০২টি বাটন মোবাইল, ০৬টি -সিম এবং নগদ ৩,৭৪০/-টাকা জব্দ করা হয়।

র‍্যাব-১২, বগুড়া এটিসি স্কোয়াড্রন লীডার ও কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহাানণের জন্য আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর