দুই মাস পর জাকসুর ক্রীড়া সম্পাদকের শপথ গ্রহণ

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর নির্বাচিত ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরন আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।
রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করেন।
শপথ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. কামরুল আহসান কিরনকে শপথ বাক্য পাঠ করান।
এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব, জাকসুর অন্যান্য নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর ২০২৫ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ও ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জাকসুর নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন।
তবে ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরন সে সময় বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের হয়ে মালয়েশিয়ায় অবস্থান করায় শপথ গ্রহণে অনুপস্থিত ছিলেন। দেশে ফিরে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ সম্পন্ন করলেন।

















