তারেক রহমানের জন্মদিনে তরুর ভিন্ন উদ্যোগ

আপডেট: November 21, 2025 |
dsdfdfdfdfd 4
print news

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শুক্রবার রাজধানীর বিভিন্ন সড়কে পথচারী, শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের মানবাধিকার বিষয়ক সম্পাদক
মোক্তাদির হোসেন তরু।

মানবিক এই ভিন্ন উদ্যোগে অংশ নিয়ে তরু বলেন, “আমাদের নেতৃত্ব যারা দেন, তারা মানুষের পাশে থাকাকে রাজনীতির মূল দর্শন হিসেবে দেখেন। দেশনায়ক তারেক রহমানের জন্মদিনে অসহায় মানুষের মুখে একবেলা আহারের হাসি ফুটাতে পেরে আমরা সত্যিই আনন্দিত ও কৃতজ্ঞ।”

তিনি আরও উল্লেখ করেন, “রাজনীতি মানে ক্ষমতার প্রদর্শন নয়; মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। ভবিষ্যতেও আমরা সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত রাখবো।”

দিনব্যাপী আয়োজনটিতে বিভিন্ন বয়সী পথচারী, শ্রমিক, রিকশাচালক ও সুবিধাবঞ্চিত মানুষ খাবার গ্রহণ করেন। স্থানীয়রা এই মানবিক আয়োজনের প্রশংসা করে বলেন,
“এ ধরনের উদ্যোগ শুধু ক্ষুধা নিবারণই নয়, সমাজে মানবিকতার দৃষ্টান্ত গড়ে তোলে।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তাঁর সফলতা কামনা করেই এ কর্মসূচি পরিচালিত হয়।

Share Now