বগুড়ার শিবগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

আপডেট: November 23, 2025 |
inbound1164264318456857550
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা ও নারী উদ্যোক্তাকে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলনে।

২২ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় শিবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার নারী উদ্যোক্তা আয়েশা সিদ্দীকা খাতিজা।

সংবাদ সম্মেলনে লিখত বক্তব্যে তিনি বলেন, আমাদের দখলে থাকা জামুর মৌজার (জেএল নং ৯৭, সিএস খতিয়ান নং ৮০, দাগ নং ১২৫৮) ৪২ শতাংশ জমি আমরা ৫০ বছর যাবত নিজেরাই ভোগদখল করে আসছি।

কিন্তু গত ২৬ মে ২০২৫ তারিখে প্রতিপক্ষ সিহালী দক্ষিণপাড়া গ্রামের মৃত হোসেন আলীর পুত্র হায়দার আলী ১৬ জুন ২০২৫ তারিখের দিনের মিথ্যা ঘটনা সাজিয়ে বগুড়ার শিবগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা মামলা (৪১৪সি/২০২৫ শিবগঞ্জ) দায়ের করেছে।

মামলায় বলা হয়েছে ২ থেকে ১১ নং আসামীগণ জোড় পূর্বক ধান কেটে ১০ নং আসামী কল্পনার বাড়িতে নিয়ে যায়। যা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। ১১ নং আসামী রুবিয়া বিবি(৭০) বৃদ্ধা মানুষ সে নিজেই হাঁটতে পারেনা সে ধানের জমিতে কীভাবে গেল।

উক্ত জমিটি তার বাড়ী হতে দেড় কিলোমিটার দূরে অবস্থিত। তারা আমি সহ আমাদের প্রতিনিয়ত হয়রানি করছে, ভয়ভীতি ও হত্যার হুমকি দিচ্ছে।

এ বিষয়ে আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। সংবাদ সম্মেলনে নারী উদ্যোক্তার স্বামী তৌহিদ মন্ডল উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর