বগুড়ায় র‌্যাব-১২ এর অভিযানে পর্নোগ্রাফি ও চাদাবাজি মামলার পালাতক আসামী রকি গ্রেফতার

আপডেট: November 24, 2025 |
inbound2177453589991590873
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাহজাহানপুর উপজেলাধীন বেতগাড়ী বাইপাস এলাকা হতে পর্নোগ্রাফি এবং চাঁদাদাবী মামলার এজাহারনামীয় ০৩ নং পলাতক আসামী মোঃ সালাম ওরফে রকি (৪০)-কে গ্রেফতার করেছে র‍্যাব।

২৩ নভেম্বর (রোববার) দুপুর অনুমান আড়াই টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, বগুড়ার শাজাহানপুর উপজেলাধীন বেতগাড়ী বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করা মোঃ সালাম ওরফে রকিকে গ্রেফতার।

গ্রেফতারকৃত আসামী সলাম ওরফে রকি বগুড়া সদর থানার মালতীনগর মিস্ত্রি পাড়ার মৃত-রওশন শাহ এর ছেলে।

জানা গেছে, গত ০৯ নভেম্বর দুপুর আনুমানিক ২.৩০ ঘটিকার সময় ভিকটিম ডাঃ মোঃআব্দুল জলিল খান(৭০) পিতা মৃত-আব্দুস ছাত্তার সাং কৈগাড়ী পূর্বপাড়া,থানা শাজাহানপুর জেলা বগুড়াকে মোছাঃ এলিনা বেগম তাহার (০১৯১৩-০০৮৩৮১) নাম্বার দিয়ে ফোন করে ডেকে রোগী দেখার জন্য মালতীবগর মাটির মসজিদের সামনে ভাড়া বাসায় নিয়ে যায়।

সেখানে ওৎ পেতে থাকা ২/৩ জন দূরস্থিতকারী তাদের পূর্ব পরিকল্পনা মোতাবেক আটক রাখিয়ে ভিকটিমের পরনের কাপড় খুলে উলঙ্গ করে মোছাঃ এলিনা বেগমের সাথে ভিডিও ধারন করে।

পরবর্তীতে আসামীগণ আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিবে মর্মে ৬,০০০০০(ছয় লাখ) টাকা দাবি করে।ভিকটিমের কাছে থাকা নগদ ২,৫০০ টাকা বহির করে নেয় এবং বাকী টাকা না দেওয়ায় প্রাণ নাশের ভয়ভীতি প্রদান করে।

পরে ভিকটিমের নিকট হতে ইসলামী ব্যাংক পিএলসি বগুড়া শাখার চেক জোরপূর্বক স্বাক্ষর নিয়ে দূস্কৃতিকারিরা চলে যায়।

পরবর্তীতে ভিকটিম ডাঃ আব্দুল জলিল খান বাদী হয়ে বগুড়া জেলা সদর থানার মোছাঃ এলিনা বেগম ও মোঃ সালাম ওরফে রকিসহ তিন জনের নামে মামলা দায়ের করেন।

উক্ত মামলায় ৩নং পালাতক আসামী সালাম ওরফে রকিকে গ্রেফতার করে র‍্যাব।গ্রেফতারের সময় করির নিকট থেকে একটি মোবাইল, ০২টি সিমকার্ড, ও নগদ ১,২৬০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-১২,বগুড়ার এটিসি স্কোয়াড্রন লীডার ও কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান,গ্রেফতারকৃত আসামী রকির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ সোমবার বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছ।

Share Now

এই বিভাগের আরও খবর