বগুড়ায় কেরু ও দেশীয় মদসহ গ্রেফতার ০১

আপডেট: November 24, 2025 |
inbound8717941762350933994
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় মাদক বিরোধী অভিযানে অভিযানে ১১ লিটার কেরু মদ এবং ৩.৬ লিটার দেশীয় মদসহ গোবিন্দ বাসফোর(২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ বগুড়া।

২৩ নভেম্বর (রোববার) রাত সড়ে ৮ টার দিকে র‍্যাব-১২, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, বগুড়া জেলার সদর থানাধীন বগুড়া পৌরসভার পারহাউস সুইপার কলোনীর ভিতর কতিপয় ব্যাক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে রাত ৯ টার সময় সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল কর্তৃক জেলার সদর থানাধীন বগুড়া পৌরসভার পারহাউস সুইপার কলোনীর ভিতর জনৈক চান্দু বাসফোর এর বশত বাড়িতে অভিযান পরিচালনা করে গোবিন্দ বাসফোরকে ১১লিটাট কেরু মদ, ৩.৬ লিটার দেশীয় মদসহসহ গ্রেফতার করা হয়।

inbound3771069662929181559

গ্রেফতারকৃত গোবিন্দ বাসফোর বগুড়া সদর থানার নবাব বাড়ী গালপাট্টি পারহাউস সুইপার কলোনী মৃত- সদেশ বাসফোর এর ছেলে।

র‍্যাব-১২ বগুড়ার এটিসি স্কোয়াড্রন লীডার ও কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, গ্রেফতারকৃত গোবিন্দ বাসফোর এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ সোমবার বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর