কুষ্টিয়ায় নিজের ঘর থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট: November 24, 2025 |
inbound5098209726314491145
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে নিজ ঘর থেকে সুমি আক্তার (২৬) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে। নিহত ছাত্রী বিরল রোগে আক্রান্ত ছিলো বলে পরিবার দাব করছে।

সোমবার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার আমবাড়িয়া গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সুমি আক্তার আমবাড়িয়া গ্রামের কৃষক গোলাপ রহমানের মেয়ে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে মাজিহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুজ্জামান বলেন, ঢাবি শিক্ষার্থী সুমি ফাইব্রাস ডিস প্লাসিয়া নামে একটি বিরল রোগে আক্রান্ত ছিলেন।

গতরাত ৩টা পর্যন্ত তিনি নিজ ঘরে লেখাপড়া করেছেন। পরে ফজরের নামাজের জন্য ডাকতে গেলে তার ঘরের দরজা বন্ধ পাওয়া যায়। পরে তাকে ঘরের আড়ার সাথে ঝুলে থাকতে দেখা যায়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, মেয়েটি বিরল রোগে আক্রান্ত ছিল।

সহপাঠী এবং গ্রামের বিভিন্ন মানুষের সহায়তায় তার চিকিৎসা চলছিল। কিন্তু গত রাতে তার শরীরে প্রচন্ড ব্যথা অনুভব হয়।

ভোরে নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। ধারণা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে।

এ ঘটনায় কোন অভিযোগ না থাকা ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর