বগুড়ায় ইয়াবা ট্যাবলেটসহ ননদ- ভাবী গ্রেফতার

আপডেট: November 28, 2025 |
inbound2448263357717446441
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় নয়মাইল এলাকায় যাত্রীহাহি বাস তল্লাশী করে ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ননদ-ভাবীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

২৭ নভেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় বগুড়া- ঢাকা মহাসড়কের উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাস তল্লাশীর সময় ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বাগেরহাট জেলার ফকিরগাট উপজেলাধীন পাগলা উত্তরপাড়া গ্রামের দিপা আক্তার (৩০) ও খুলনা জেলার রুপসা থানার নৈহাটি গ্রামের নুর- নাহার (৪০) তারা সম্পর্কে ননদ ও ভাবী।

ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হানিফ পরিবহনের একটি বাসটি থামিয়ে তল্লাশী করা হয়।

এ সময় পাশাপাশি সিটে বসা দুই নারীকে সন্দেহ হলে দেহ তল্লাশীতে তদাের পায়ে স্কটটেপে প্যাঁচানো ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ওই দুই নারীর বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, গ্রেফতারকৃত দিপা ও নুর-নাহারকে আজ শুক্রবার সকালে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর