বগুড়ায় র্যাবের অভিযানে দুটি কষ্টি পাথরের মূর্তিসহ গ্রেফতার ০১

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর থানা এলাকায় র্যাব-১২, বগুড়ার অভিযানে একটি ১ কেজি এবং একটি ১২ কেজি ওজনের দুটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ মোঃ ফারুক আহমেদ (৩৪) নামের এক পাচারকারীকে গ্রেফতার করেছে।
২৮ নভেম্বর (শুক্রবার) বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে র্যাব-১২ বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শেরপুর ধানাধীন বিশালপুর ইউনিয়নের অন্তগত ভাইভাই নিউ মার্কেটের তাহমিদ ভ্যারাইটিজ ষ্টোরের সামনে পাকা রাস্তার অভিযান পরিচালনা করে কষ্টি পাথরের মূর্তিসহ ফারুক আহমেদকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত পাচারকারী ফারুক আহমেদ সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার ১ নং তালম ইউনিয়নের মোঃ আব্দুল আজিজের ছেলে।
র্যাব বগুড়ার অফিস সূত্রে জানা যায়, ২৮ নভেম্বর শুক্রবার বিকাল আনুমানিক ৫টার দিকে র্যাব-১২ বগুড়া,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,বগুড়া জেলার শেরপুর থানাধীন বিশালপুর ইউনিয়ন অন্তগত ভাইভাই নিউ মার্কেটে একজন ব্যক্তি কষ্ট পাথরের তৈরি বিষ্ণু মূর্তি বাংলাদেশ হতে বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১২ অধিনায়কের দিকনির্দেশনা বিকাল সাড়ে ৫টার দিকে র্যাবের একটি চৌকস আভিযানিক দল উক্ত স্হানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে একটি কালো রঙের কষ্টি পাথরের ফ্রেমে খোদাই করা বিষ্ণু মূর্তি(যাহার ওজন ১কেজি দৈর্ঘ্য ৮ ইঞ্চি এবং প্রস্হ ৩.৫ ইঞ্চি) উদ্ধার করে।
পরবর্তীতে একই তাারিখ বিকাল আনুমানিক সাড়ে ৬ টার ধৃত ফারুকের দেওয়া তথ্য মতে সিরাজগঞ্জ জেলার তারাশ থানাধীন তালম ইউনিয়নের লাউতা গ্রামের তার বসতবাড়ির খাটের নিচ হতে আরও ১টি কালো রঙের কষ্ট পাথর (যাহার ওজন ১২ কেজি, দৈর্ঘ্য ২৫ ইঞ্চি,প্রস্হ১০ ইঞ্চি) উদ্ধার করতে সক্ষম হয়।
বিষ্ণু মূর্তি দুইটির আনুমানিক মূল্য ১৩,০০,০০০/ টাকা।
র্যাব-১২, বগুড়ার এটিসি স্কোয়াড্রন ও কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ জানান, গ্রেফতারকৃত পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ শনিবার দুপুরের পর বগুড়ার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।













