বগুড়ায় স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী আটক

আপডেট: November 30, 2025 |
inbound8475549203634008110
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার নদীগ্রামের পল্লীতে স্বামী কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রী মোর্শেদা বেগম (৪২)কে হত্যা করেছে।

২৯ নভেম্বর (শনিবার) বেলা আড়াইটার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থলতা মাঝগ্রাম ইউনিয়নের বাঁশো লয়দাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও হত্যাকান্ডে ব্যবহৃত কুড়াল উদ্ধারসহ ঘাতক স্বামী তয়েজ উদ্দিন(৫০)-কে আটক করেছে।

নিহত মোর্শদা তয়েজ উদ্দিনের স্ত্রী এবং একই ইউনিয়নের তালগাছি গ্রামের মকু মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার (২৯শে নভেম্বর) দুপুর আড়াইটার দিকে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী তায়েজ উদ্দিন হাসুয়া ও কুড়াল নিয়ে স্ত্রী মোর্শেদা বেগমের উপর আক্রমন করে।

এসময় মাকে বাঁচাতে তাদের ছোট মেয়ে এগিয়ে আসলে তার উপরও আক্রমন চালায়। সে সময় মেয়ে পালিয়ে ঘরে প্রবেশ করে দরজা আটকিয়ে দিয়ে জীবন রক্ষা করে।

তবে স্বামীর হাতে থাকা হাসুয়া ও কুড়ালের উপর্যুপরি আঘাতে ক্ষত বিক্ষত হয়ে স্ত্রী মোর্শেদা বেগম ঘটনাস্থলেই মারা যান।

পরে স্বামী তায়েজ উদ্দিন ভয়ে মাটির ঘরের দোতলায় হাসুয়া ও কুড়াল নিয়ে লুকিয়ে থাকে।

এলাকাবাসী জানান, অভিযুক্ত স্বামী তায়েজ উদ্দিন মানসিক রোগী। সে দীর্ঘদিন পাবনা মানুষিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

২ বছর পূর্বে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। গতকালও স্বামী স্ত্রী মিলে বাজার থেকে সার নিয়ে জমিতে সরিষা রোপন করেছে। হঠাৎ কেন এমন হল তা কারো বোধগম্য নয়।

নন্দিগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন, স্থানীয়দের সহযোগীতায় অভিযুক্ত স্বামী তায়েজ উদ্দিনকে মাটির দোতলা ঘর হতে আটক করা হয়েছে এবং হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র জব্দ করা হয়েছে।

সেই সাথে নিহত মোর্শেদা বেগমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর