জাবি শিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৫ আজ

আপডেট: December 5, 2025 |
inbound2365924350816968165
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সাশ্রয়ী, সহজলভ্য এবং মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাবি শাখার উদ্যোগে ‘শহিদ কামরুল ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৫’ আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেডিকেল সেবাটি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলমান থাকবে।

এবারের ক্যাম্পে মোট ৩০ জনের অধিক বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করবেন। মেডিকেল ক্যাম্পে মোট ৩৫৩২ জন শিক্ষার্থী সেবা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন।

তন্মধ্যে মেডিসিন বিভাগে ৫১৮ জন, সাইকিয়াট্রিক্স বিভাগে ২৮০ জন, গাইনি বিভাগে ২৪১ জন, চর্ম ও যৌন বিভাগে ৬৪৫ জন, নাক, কান ও গলা বিভাগে ৪০০ জন, সার্জারি বিভাগে ৭২ জন, চক্ষু বিভাগে ৫৭৭ জন, অর্থোপেডিক বিভাগে ১৭৫ জন, ডেন্টাল বিভাগে ৪২২ জন এবং অন্যান্য বিভাগে ২০২ জন।

এছাড়া রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের জন্য থাকছে বিনামূল্যে ওষুধ ও আকর্ষণীয় উপহার।

Share Now

এই বিভাগের আরও খবর