শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

আপডেট: December 7, 2025 |
inbound2630501568835658588
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা জামায়াত ইসলামী শিবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে।

০৬ ডিসেম্বর (শনিবার) সকাল ১১টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা জামায়াতের অফিস কক্ষে শিবগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওঃ শাহাদাতুজ্জামান।

শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওঃ আলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াত ইসলামীর সহঃ সেক্রেটারী মাওঃ আব্দুল বাছেদ, সাবেক আমীর মাওঃ আব্দুল হালিম বিপ্লব।

এসময় উপস্থিত ছিলেন, জামায়াত নেতা মাওঃ মোয়াজ্জেম হোসেন, এ্যাডঃ সাকিল উদ্দিন, সুলতান মাহমুদ, সাদিকুর রহমান, মেহেদী হাসান প্রমুখ। পরে সাংবাদিকদের বিভিন্ন  প্রশ্নের জবাব দেন প্রধান অতিথি।

Share Now

এই বিভাগের আরও খবর