শিবগঞ্জে যুব জামায়াতের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট: December 7, 2025 |
inbound1228105803556304174
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ সদর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৬ ডিসেম্বর (শনিবার) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মেহেদী হাসান ঋতু সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান।

তিনি তরুণ সমাজকে নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্বশীলতার সাথে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

এতে প্রধান আলোচক ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসাইন।

inbound4562841748135672181

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারী মাঃ আব্দুল বাছেদ, বগুড়া জেলার যুব বিভাগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আছার উদ্দীন, সাবেক আমীর আব্দুল হালিম বিপ্লব, জামায়াত নেতা আলাল উদ্দীন, এড. শাকিল উদ্দিন, শিবগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি সাজেদুর রহমান জুয়েল।

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত আমীর জুয়েলুর রহমান, সাধারণ সম্পাদক মাওঃ মহররম আলী, রংপুর মেডিকেল কলেজ শিবিরের সভাপতি ডাঃ রুহুল আমিন, আব্দুল মান্নান, যুব বিভাগের নেতা, এমদাদুল হক, আব্দুল মোত্তালেব, শহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুনসহ যুব বিভাগের বিভিন্ন স্তরের নেতাকর্মী। পরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর