বগুড়ায় ভাড়া বাসা থেকে নারী মরদেহ উদ্ধার

আপডেট: December 8, 2025 |
inbound5501686548571902839
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা শহরের জামিলনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে সাবিকুন নাহার(৪৩) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (০৬ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে ঘরের দরজা ভেঙে সাবিকুন নাহারের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত্যু সাবিকুন নাহার চট্টগ্রামের পোর্ট এলাকার হোন্দালপাড়া গ্রামের গোলাম সাবানীর মেয়ে। প্রায় ৯ মাস ধরে বগুড়ার জামিলনগরের শাজাহান মিয়ার বাসায় ভাড়া থাকতেন।

বাসার মালিক শাজাহান মিয়া বলেন,শনিবার বিকালের পর থেকে সাবিকুন নাহার ফোন ধরছিল না।রাতে বারবার ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পাওয়ার সন্দেহ হয়।

পরে জানালা দিয়ে ঘরের ভিতর তাকালে বিছানায় তার নিথর দেহ দেফতে পাই এবং বিষয়টি পুলিশকে জানানো হয়।

তিনি আরও জানান,প্রায় ৯মাস আগে সাবিকুন নাহার এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে ঘর ভাড়া নেন।

ওই ব্যক্তির বাড়ি শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকায় হলেও তার নাম জানা নাই।প্রায় এক সপ্তাহ আগে তাদের তালক হয়েছে বেলে সাবিকুন নাহার আমাকে জানিয়ে ছিলেন।

মৃত্যুর সংবাদ জানাতে ওই ব্যক্তির নিকট ফোন করলে সে ফান কেটে দেন।

তিনি আরও বলেন, ঘরে প্রবেশ করলে দেখা যায় দরজা খোলা,বিছানায় মাস্ক দিয়ে মুখ ঢাকা অবস্থায় মরদেহ পড়ে আছে।

বিছানায় দুই প্যাকেট ঝাবার ও কিছু ওষুধ ছড়িয়ে রয়েছে কিন্ত ঘর অগোছালো নয়।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মাহফুজার রহমান এর নিকট বিষয় জানতে চাইলে তিনি বলেন, সাবিকুন নাহার নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছ।

বিছানা থেকে ডায়াবেটিসের ওষুধ পাওয়া গেছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ময়নাতদন্তের জন্য মরদেহটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর