শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

আপডেট: December 8, 2025 |
inbound5676815050687879623
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে শহীদ বুদ্ধিজিবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসম্বর)  শাহজাদপুর উপজেলা হলরুমে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজিবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুশফিকুর রহমান এর সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন,  উপজলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুরাদ হোসেন, শাহজাদপুর মুক্তিযোদ্ধার সাবেক ডেপুটি কমান্ডার বিনয় পাল শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের প্রিন্সিপাল মোঃ রুহুল আমিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন, উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারি,  শাহজাদপুরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক -শিক্ষিকা, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ প্রস্তুতিমূলক সভায় বক্তারা আইনশৃঙ্খলা বজায় রেখে  দিবস দুটি যেন সুন্দর যথাযোগ্য মর্যাদায় পালিত হয় কোন অপ্রিতিকর ঘটনা যেন না ঘটে সে বিষয়ে আলোচনা করেন।

Share Now

এই বিভাগের আরও খবর