জয়পুরহাটে  মাসব্যাপী ফুটবল ও সাঁতার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

আপডেট: December 14, 2025 |
inbound7585184878430691917
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে মাসব্যাপী  ফুটবল ও সাঁতার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে। বিকেলে বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৫/২৬ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের  আয়োজনে জয়পুরহাট স্টেডিয়াম মাঠে ফুটবল ও সাঁতার প্রশিক্ষণের সনদপত্র বিতরণী অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া অফিসার  গৌতম কুমার সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা  সরকার মোহাম্মদ রায়হান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মকছুদুল কবীর, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য গোলাম কবির, খিজির হায়াত, এস এম শামস মতিন, সালেহুর রহমান সজিব প্রমুখ।

ফুটবল ও সাঁতার প্রশিক্ষণে ৭০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে খেলোয়াড়দের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর