জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে।
মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।
এ উপলক্ষে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, স্থানীয় সরকারের উপ-পরিচালক নুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আশিক উর রহমান, সহকারী কমিশনার ভূমি রাজীব কুমার বিশ্বাস, জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম, আয়েশা সিদ্দিকা তাওহীদা, এনডিসি সাজজাদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক এম এ ওহাব, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান সহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সকাল থেকেই কুচকাওয়াজ, শিশু-কিশোরদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগ ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।













