কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় দুই পুলিশ সদস্য নিহত
আপডেট: December 16, 2025
|

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় অজ্ঞাত কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।
নিহতরা হলেন-ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কয়েদ উদ্দিন। তারা দুইজনই পাবনা জেলার ঈশ্বরদী ডি এস বি তে কর্মরত বলে জানা গেছে।
চৌড়হাস হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে লালন শাহ সেতু পার হয়ে এসে কুষ্টিয়ামুখী সড়কে এ দুর্ঘটনার শিকার হন তারা।
ওই দুই পুলিশ সদস্য ঈশ্বরদী থেকে কুষ্টিয়ার দিকে আসছিলেন। পথিমধ্যে অজ্ঞাত একটি কাভাডভ্যান পেছন থেকে তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।
নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানোর হয়েছে বলে জানান তিনি।














