প্রবাসী সেবায় অবদান, সম্মাননা পেল চট্টগ্রামের আশ ফাউন্ডেশন

আপডেট: December 18, 2025 |
inbound1624897580779876898
print news

মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ প্রবাসীদের সেবায় নিরলস প্রচেষ্টার জন্য সম্মাননা পদক পেল প্রবাসীদের কল্যাণে নিঃস্বার্থ কাজ করে যাওয়া সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে অভিবাসী এবং প্রবাসী দিবস উপলক্ষে সার্কিট হাউসে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিনের হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ উদ্দিন।

একইদিন সকাল ১১টায় নগরীর আগ্রাবাদে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে জব ফেয়ারের আয়োজন কর হয়। এতে স্টল নিয়ে সেবা দেয় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

আলহাজ শামসুল হক (আশ) ফাউন্ডেশন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাস ফেরত ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা করে, যেখানে তাদের জন্য বিনামূল্যে এয়ারপোর্ট পিক-আপ ও ড্রপ সেবা, জরুরি অ্যাম্বুলেন্স সহায়তা এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

Share Now