সারিয়াকান্দিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

মামুন মিয়া ,সারিয়াকান্দি প্রতিনিধি: “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি উপজেলা চত্বর থেকে বেরিয়ে হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শুরুর স্থলে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী সুমাইয়া ফেরদৌস।
তিনি বলেন,প্রবাসী ও অভিবাসী উভয়েই দেশের জন্য গুরুত্বপূর্ণ এবং তারা রেমিট্যান্স যোদ্ধা হিসেবে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার আহসান হাবীব, উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল আলীম, এলজিডি প্রকৌশলী তুহিন সরকার, প্রকল্প অফিসার রাশেদুল ইসলাম, দারিদ্র্য বিমোচন অফিসার নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
