নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করেছেন। তিনি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেবেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন শনিবার গণমাধ্যমকে জানান, “অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান স্যার পদত্যাগপত্রে সাইন করেছেন। রোববার তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।”
আসাদুজ্জামান ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।
অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের আগে তিনি অ্যাডভোকেট হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন।
সূত্র: ইত্তেফাক
















