এনসিপির আরো ৩ নেত্রীর পোস্ট, যা বললেন তারা

আপডেট: December 28, 2025 |
inbound8923556156403778826
print news

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

শনিবার (২৭ ডিসেম্বর) দলের একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘোষণার পর নিজেদের ফেসবুকে পোস্ট দিয়েছেন এনসিপির আরও ৩ শীর্ষ নেত্রী।

তারা হলেন- দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম ও যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।

সামান্তা শারমিন তার পোস্টে লিখেছেন, ‘আমরা লড়াই ছাড়ব না। আল্লাহ সহায়।’

নুসরাত তাবাসসুম লিখেছেন, ‘নীতির চাইতে রাজনীতি বড় নয়। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট…।’

অন্যদিকে ডা. মাহমুদা মিতু লিখেছেন, ‘এক পয়সা দিয়েও দেশি ভান ধরা পশ্চিমা গং বিশ্বাস করি না। এর চেয়ে যারা ওপেন বলে-কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয় তাদের স্যালুট।’

Share Now

এই বিভাগের আরও খবর