মান্দায় পাটচাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: December 30, 2025 |
inbound4086118287242718672
print news

আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি:
“সোনালী আঁশের সোনার দেশ-স্মাট বিনির্মাণে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় পাট চাষীদের নিয়ে ১দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আয়োজনে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের হলরুমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে ৭৫ জন পাট চাষী অংশ গ্রহণ করেন।

পাট অধিদপ্তর মান্দা উপজেলা শাখার সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী পাট বীজ অফিসের উপ-সহকারি কর্মকর্তা জাহিদ ফেরদৌস।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলার পাট উন্নয়ন কর্মকর্তা আখতারুজ্জামান,মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন ও পাট অধিদপ্তর মান্দা উপজেলা শাখার অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনতা রানীসহ বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষী।

Share Now

এই বিভাগের আরও খবর