সমাজ পরিবর্তন ও ন্যায়বিচারের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : তথ্য উপদেষ্টা

আপডেট: January 3, 2026 |
inbound3501245988193436235
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: ‎পরিবেশ, বন  ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন,  সমাজ ও দেশের জন্য ভাববার সময় এসেছে।

সমাজ পরিবর্তন ও ন্যায় বিচারের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  পরিবার, সমাজ এবং দেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে কর্মজীবনে প্রবেশের আহ্বান জানান তিনি।

‎শনিবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনে প্রধান অতিথি ও সভাপতি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি আরো বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য না থাকলে জীবনে  অগ্রসর হওয়া যায় না, এজন্য জীবনের লক্ষ ঠিক করতে হবে। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকলে অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। বিশ্বাস এবং ঐক্যবদ্ধভাবে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়।

‎রিজওয়ানা বলেন,  পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র রক্ষায় হাওরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।  হাওর রক্ষায় সিলেটের মানুষকে এগিয়ে আসতে হবে।

নিজের দায়বদ্ধতা থেকে পরিবেশ রক্ষা করতে হবে।  শব্দদূষণ প্রতিরোধে আগে নিজেকে হর্ণ বাজানো বন্ধ করতে হবে।

পলিথিনের ব্যবহার বন্ধে বাজারে যাওয়ার সময় প্রত্যোককে পাটের ব্যাগ নিয়ে যাওয়ার অনুরোধ জানান তিনি।

‎উপদেষ্টা ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অভিভাবকদের সীমাহীন ত্যাগ ও ভালোবাসার ফলেই আজ শিক্ষার্থীরা এই গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।

‎স্বাগত বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

সমাবর্তন বক্তব্য রাখেন বিশিষ্ট বিজ্ঞানী  ক্রিশান ফাউন্ডেশন অস্টেলিয়ার চেয়ারম্যান ড. আবেদ চৌধুরী।

‎ সলমাবর্তনে ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী  শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে।  এবারের সমাবর্তনে ৬ হাজার ১৯৩ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়।

এতে  কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ১ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর গোল্ড মেডেল ও ৪ জনকে  ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদান করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর