সিলেটকে ৯ উইকেটে পরাজিত করল চট্টগ্রাম

আপডেট: January 4, 2026 |
boishakhinews 9
print news

সিলেটকে ৯ উইকেটে পরাজিত করল চট্টগ্রাম।    সিলেটের ছুড়ে দেওয়া টার্গেট ছিল মামুলি। মাত্র ১২৬। সেটা তাড়া করতে নেমে নাঈম শেখ ও অ্যাডাম রসিংটনের ব্যাটে ভর করে ১৬ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম।

উদ্বোধনী জুটিতে নাঈম ও রসিংটন ১১৫ রান তোলেন। এরপর নাঈম ৩৭ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৫২ রান করে আউট হলেও রসিংটন ম্যাচ শেষ করে আসেন। তিনি ৫৩ বলে ৮টি চার ও ২ ছক্কায় অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলেন। নাঈমের উইকেটটি নিয়েছেন সিলেটের রাহাতুল ফেরদৌস।

তার আগে চট্টগ্রামের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি সিলেট। আজও শেষ দিকে তাদের ইনিংসের হাল ধরেন আজমতউল্লাহ ওমরজাই। তিনি ৪১ বলে ৪টি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন। তার বাইরে রাহাতুল ফেরদৌস ১৭, পারভেজ হোসেন ইমন ১৭, জাকির হাসান ১৫ ও নাসুম আহমেদ করেন অপরাজিত ১৩ রান। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।

বল হাতে চট্টগ্রামের অধিনায়ক মাহেদী হাসান ৪ ওভারে ১৮ রানে ২টি উইকেট নেন। মির্জা বেগ ২.৪ ওভারে ২৪ রানে নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন শরীফুল ইসলাম ও মুকিদুল ইসলাম।

এই জয়ে ৪ ম্যাচের ৩টি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে চট্টগ্রাম। অন্যদিকে ৫ ম্যাচ খেলে ২টি জিতে টেবিলের চতুর্থ স্থানে আছে সিলেট।

 

Share Now

এই বিভাগের আরও খবর