মাদুরোকে তুলে আনায় ট্রাম্পকে স্যালুট জানালেন নেতানিয়াহু

আপডেট: January 4, 2026 |
inbound736749708495214349
print news

ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানো এবং সস্ত্রীক দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে আনার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

রোববার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে এ অভিনন্দন জানান তিনি।

ট্রাম্পকে ট্যাগ করে দেওয়া ওই পোস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী লেখেন, স্বাধীনতা আর ন্যায়বিচারের পক্ষে সাহসী ও ঐতিহাসিক নেতৃত্ব দেওয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন।

আপনার দৃঢ় সংকল্প এবং আপনার সাহসী সেনাদের দুর্দান্ত পদক্ষেপকে আমি স্যালুট জানাই।

Share Now

এই বিভাগের আরও খবর