দু’একদিনের মধ্যেই বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান: মির্জা ফখরুল

আপডেট: January 4, 2026 |
inbound5953692568883475497
print news

দু একদিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।

২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।

মির্জা ফখরুল বলেন, সিলেট থেকেই এবার নির্বাচনি প্রচার শুরু করবে বিএনপি। এই নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ। মানুষ দীর্ঘদিন তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন।

তিনি বলেন, গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন খালেদা জিয়া। আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ ছিল খালেদা জিয়ার স্বপ্ন, সেটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, যে সুযোগ পেয়েছি তা কাজে লাগাই। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না। গণতান্ত্রিক সংসদ গঠনের প্রত্যয়ও ব্যক্ত করেন মির্জা ফখরুল।

ব্যক্তিগত সফরে রবিবার সিলেট আসেন মির্জা ফখরুল। হযরত শাহজালাল ও শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর