জনকল্যাণে আশবাজার ও আবাম ফাউন্ডেশন বাংলাদেশের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ মানুষের দোরগোড়ায় ক্রয়মূল্য ও আমদানি খরচে ভালো মানের পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্যে আশবাজার ও আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) আলহাজ শামসুল হক ফাউন্ডেশন কমপ্লেক্সে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
আশবাজারের পক্ষ থেকে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন ও আবাম ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে ফাউন্ডেশনের সভাপতি শামসুল আলম খান মুরাদ এই চুক্তিতে স্বাক্ষর করেন।
আশ বাজার কার্যক্রমটি আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের একটি মানবিক উদ্যোগ। এ কর্মসূচী সম্প্রসারণে আবাম ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের অক্সিজেন এলাকায় আশবাজারের দ্বিতীয় আউটলেট স্থাপন করা হয়েছে।
অক্সিজেন কাঁচাবাজারের পর শীতল ঝর্ণা আবাসিকের মুখে অবস্থিত দশ তলা ভবন এর নীচতলায় ‘কম্পেক্ট স্কয়ার’এ আগামী ৯ জানুয়ারি (জুমাবার), ২০২৬ দুপুর ৩ টায় এই নতুন আউটলেটটি উদ্বোধন করা হবে।
আশ বাজারের নীতিমালা অনুযায়ী, স্থানীয় গ্রাহকগণ খুব সহজে এখানে, পণ্যের গায়ের মূল্যের চেয়ে গ্যারান্টেড কম দামে প্রয়োজনীয় পণ্যসমূহ কিনতে পারবেন।
এছাড়া গ্রাহকরা আশবাজার ওয়েবসাইট (ashbazarbd.com) এ বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার, অনলাইন পেমেন্ট বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খুব সহজেই এই সুবিধা উপভোগ করতে পারবেন।
উল্লেখ্য, চলমান অনলাইন অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারির পাশাপাশি চট্টগ্রামের জামালখানে আশবাজারের প্রথম আউটলেটটি ইতোমধ্যে বেশ গ্রাহক সমাদৃত হয়েছে।
আবাম ফাউন্ডেশন বাংলাদেশ ও আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন আর্তমানবতার সেবা, কর্মসংস্থান তৈরি ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
আশবাজার আউটলেটের মাধ্যমে উভয় ফাউন্ডেশন সুলভ মূল্যে জনসাধারণের কাছে পণ্য পৌঁছে দিতে বদ্ধপরিকর।
সাস্টেইনেবল প্রকল্পের অংশ হিসেবে, ন্যূনতম চলমান ব্যয় হিসেবে অত্যন্ত ক্ষুদ্র একটা অংশ যুক্ত করে খুবই স্বল্পমূল্যে আশ বাজারে পণ্য বিক্রি হচ্ছে।
তদুপরি উভয় ফাউন্ডেশন, তাদের স্বল্প পরিমাণ লভ্যাংশ থেকে দরিদ্র জনগোষ্ঠীকে সহযোগিতা করতে অঙ্গীকারবদ্ধ।



















