স্বেচ্ছাসেবক দলনেতা মোসাব্বির হত্যায় শুটারসহ আটক ৩

আপডেট: January 10, 2026 |
inbound4350519991665843182
print news

রাজধানীর কাওরানবাজারের তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় পুলিশ প্রধান শুটারসহ তিনজনকে আটক করেছে।

গতকাল শুক্রবার দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ শনিবার সকালে ডিবির শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে গ্রেপ্তারের এই তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, মোছাব্বির হত্যায় ‘শুটার জিনাত ও পরিকল্পনাকারী বিল্লালসহ’ এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আরেকজন তাদের সহযোগী।

উল্লেখ্য, গত বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে তেজতুরী বাজারের স্টার হোটেলের গলিতে সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির (৪৫) নিহত হন।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি একের পর এক মামলার আসামি হন এবং বেশির ভাগ সময় কারাগারে ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি দলীয় রাজনীতিতে আবার সক্রিয় হন।

আজিজুর রহমান হত্যার ঘটনায় গত বৃহস্পতিবার তেজগাঁও থানায় অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন তাঁর স্ত্রী সুরাইয়া আক্তার।

Share Now

এই বিভাগের আরও খবর