সারিয়াকান্দিতে থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেফতার

মামুন মিয়া,সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি থানা পুলিশের অভিযানে ২০ পিস অবৈধ মাদব দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী তুহিন তরফদার (২৮), পিতা- বাদশা তরফদার, সাং- চর হরিণা, ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোমিন মিয়া (৩৩), পিতা- আব্দুল মাজেদ প্রামানিক, হেলাল প্রামানিক (৪২), পিতা- আজিজুল প্রামানিক, উভয় সাং- দিঘলকান্দি এবং ৫০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী মাসুদ রানা (৩০), পিতা-আয়েজ উদ্দিন, বেলাল হোসেন (৩২), পিতা আজিজুল প্রামানিক, উভয় সাং- দক্ষিন বাড়ইপাড়া, সর্ব থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার সকালে জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
















