সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহে আশবাজারের ৪র্থ আউটলেট উদ্বোধন

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ এলাকায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ ‘আশবাজার’ এর ৪র্থ আউটলেটের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
‘ক্রয়মূল্য ও আমদানি মূল্যে বিক্রি’ এই লক্ষ্যকে সামনে রেখে, ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) ২০২৬ বিকাল ৩ টায় এই নতুন যাত্রা শুরু হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাইতুল সালাম জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা হাফেজ আরিফ মইনুদ্দিন চৌধুরী এবং মাওলানা হাফেজ মো শফিউল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও চেয়ারম্যান, আশ বাজার ও আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। এছাড়াও পূর্ব নাসিরাবাদ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানসম্মত পণ্য জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এই দারুণ উদ্যোগকে আরও সম্প্রসারিত করতে, আশ বাজারের ৪র্থ আউটলেট, চট্টগ্রামের খুলশী এলাকার পূর্ব নাসিরাবাদস্থ আল ফালাহ গলিতে অবস্থিত হাজী নবী ম্যানশনে স্থাপন করা হয়েছে।
নতুন এই আউটলেটের স্বত্বাধিকারী হলেন, সঙ্গী এগ্রো ফার্ম ও সঙ্গী গ্রুপ অফ ফাউন্ডেশনের সিইও মোঃ ইসফাক জামিল।
আশবাজার আউটলেট থেকে গ্রাহকরা পণ্যের গায়ে উল্লেখিত মূল্যের তুলনায় গ্যারান্টেড কম দামে প্রয়োজনীয় নিত্যপণ্য ক্রয় করতে পারবেন।
পাশাপাশি আশবাজারের ওয়েবসাইট (www.ashbazarbd.com) এর মাধ্যমে বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার, অনলাইন পেমেন্ট কিংবা ক্যাশ অন ডেলিভারির সুবিধায় ঘরে বসেই পণ্য অর্ডার করার সুযোগ থাকছে।
















