নাটকীয়তা শেষে আজ শুরু হচ্ছে বিপিএল

আপডেট: January 16, 2026 |
inbound2169620208056107933
print news

ক্রিকেটারদের বয়কটের পর আবার শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। অনেক নাটকীয়তার পর শুক্রবার (১৬ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি হয়েছে। বাঁচা-মরার সমীকরণ নিয়ে আগে ব্যাটিং করছে নোয়াখালী।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে নোয়াখালীকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে চট্টগ্রাম।

চট্টগ্রাম রয়্যালস একাদশ: নাঈম শেখ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মাহফিজুল ইসলাম রবিন, মাহমুদুল হাসান জয়, হাসান নেওয়াজ, শেখ মাহেদী হাসান (অধিনায়ক), আসিফ আলি, আমির জামাল, শরিফুল ইসলাম, তানভির ইসলাম ও মুকিদুল ইসলাম।

নোয়াখালী এক্সপ্রেস একাদশ: হাসান ইসাখিল, সৌম্য সরকার, মুনিম শাহরিয়ার, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, হায়দার আলি (অধিনায়ক), জাকের আলি অনিক (উইকেটরক্ষক), হাসান মাহমুদ, মেহেদি হাসান রানা, ইহসানউল্লাহ ও জহির খান।

এর আগে বৃহস্পতিবার দিনভর নানা নাটকীয়তায় পূর্বনির্ধারিত খেলা হয়নি। খেলোয়াড়রা যখন নিজেদের মধ্যে সভা ও সংবাদ সম্মেলনের জন্য হোটেলে অবস্থান করেছেন, অন্যদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ অন্য পরিচালকদের মিরপুর স্টেডিয়ামের ২২ গজে পায়চারি করতে দেখা গেছে।

এরই মাঝে বিসিবি নাজমুল ইসলামকে শোকজ করলেও নিজেদের অবস্থানে অনড় ছিল ক্রিকেটাররা।

পরবর্তীতে রাতে বিসিবির সঙ্গে বৈঠকের পর ক্রিকেটারদের সংগঠন কোয়াব শর্তসাপেক্ষে আজ থেকে খেলায় ফেরার কথা জানায়।

Share Now

এই বিভাগের আরও খবর