জয়পুরহাটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন

আপডেট: January 17, 2026 |
inbound1412369531912701811
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫/২৬ এর আওতায় জেলা ক্রীড়া অফিস জয়পুরহাট এর আয়োজনে পাঁচবিবি মিনি স্টেডিয়াম, মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে  উপস্থিত প্রশিক্ষণ এর উদ্বোধন করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন,অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ  আবুল হাফিজ মোঃ রায়হান।

পাঁচবিবি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের (অনুর্ধ্ব-১৪) ৩০ জন খেলোয়াড় এই প্রশিক্ষণের সুযোগ পাবেন। প্রশিক্ষণ শেষে খেলোয়াড়দের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর