মাথা ব্যথা সহ্য করতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট: January 18, 2026 |
babor 2 12
print news

ঠাকুরগাঁওয়ে  মাথা ব্যথা সহ্য করতে না পেরে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

শনিবার (১৭ জানুয়ারি) সদর উপজেলার চিলারং ইউনিয়নের বাশগাড়া-ফকিরপাড়া এলাকায় তামান্না আক্তার নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

পরিবারের সদস্যরা জানান, তামান্না দীর্ঘদিন ধরে তীব্র মাথা ব্যথায় ভুগছিলো। শনিবার দুপুরে পরিবারের অগোচরে নিজের ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয় সে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন গণমাধ্যমকে বলেন, পরিবারের ভাষ্যমতে  তামান্না আক্তার দীর্ঘদিনের মাথাব্যথার কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর