জয়পুরহাটে শহর বিএনপির উদ্যোগে ফ্যামিলি কার্ডসহ ৮টি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: January 19, 2026 |
inbound5889935076263545282
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বিএনপির পরিকল্পনা মোতাবেক ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ ৮ টি বিষয়ের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে পৌর শহরের নতুনহাটস্থ মোজাহার আলী প্রধান কমপ্লেক্সে  জয়পুরহাট শহর বিএনপির আয়োজনে এবং শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান এর সার্বিক সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ রানা প্রধান।

শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারিকুল ইসলাম সুলভ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, সদর থানা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবির, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম শফি,  মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি রুলি চৌধুরী, সহ সভাপতি মৌসুমি আক্তার,  সাধারণ সম্পাদক জাহেদা কামাল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব এস এম  শামস মতিন, যুবদলের সাবেক আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্রসহ ৯ টি ওয়ার্ডের সভাপতি / সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

৮ টি পরিকল্পনার মূল উপাদান হচ্ছে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড চালু, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাব্যবস্থার সংস্কার, ধর্মীয় নেতাদের কল্যাণ, পরিবেশ উন্নয়ন এবং বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষা।

এর সঙ্গে যুক্ত রয়েছে দুর্নীতির লাগাম টেনে ধরা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এই ৮ টি বিষয় নিয়ে জয়পুরহাট শহর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর