উইজডেন বর্ষসেরা একাদশে মোস্তাফিজুর

আপডেট: January 19, 2026 |
boishakhinews 45
print news

বাংলাদেশ ক্রিকেটে এখন চর্চার কেন্দ্রে মোস্তাফিজুর রহমান। সম্প্রতি আইপিএল থেকে তার নাম কেটে দেওয়ার পর থেকে ক্রিকেট বিশ্বের আলো তার উপরে। মোস্তাফিজুরের অবশ্য সেসব নিয়ে খুব ভাবনা নেই। নিজের মতো করে খেলে যাচ্ছেন ২২ গজে।

জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে গত বছর দারুণ কেটেছে মোস্তাফিজুরের। সেই স্বীকৃতি পেলেন বাংলাদেশের তারকা পেসার।

আইসিসি সুনির্দিষ্ট কোনো তারিখ দেয়নি, দাবি বিসিবির

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট উইজডেন গত বছরের পারফরম্যান্সের বিবেচনায় বর্ষসেরা একাদশ বেছে নিয়েছে। সেই একাদশে আছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর।

স্বীকৃত টি–টোয়েন্টিতে গত বছর ৪৩ ইনিংসে ৫৯ উইকেট নেন মোস্তাফিজ। ওভার প্রতি দিয়েছেন ৬.৭৮ রান। স্ট্রাইক রেট ১৫.৯। ১১ রানে ৩ উইকেট সেরা বোলিং। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমানের সঙ্গে নিউ জিল্যান্ডের জ্যাকব ডাফি এবং পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন স্যাম কারেন ও হোল্ডার।

অভিষেক শর্মা, ফিল সল্ট, দেভাল্ড ব্রেভিস, স্যাম কারেন, ডনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনিল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মোস্তাফিজুর রহমান ও বরুণ চক্রবর্তী।

Share Now

এই বিভাগের আরও খবর