জয়পুরহাটে এতিম, অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে এতিম, অসহায়, হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বেলা ১২ টার দিকে শহরের আমতলী এলাকায় আমেরিকা – বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং ইনস্টিটিউটে এসব কম্বল বিতরণ করা হয়।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি নূর ই আলম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে জেলা বিএনপির আহবায়ক ও নিরাপদ সড়ক চাই সংগঠনের উপদেষ্টা গোলজার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব নির্বাচিত পরিচালক ও নিরাপদ সড়ক চাই সংগঠনের সিনিয়র সহ সভাপতি আব্দুল আলীম, পরিচালক ও উপদেষ্টা ডাঃ মাহবুব হাফিজ, পরিচালক ও কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু, সার্ক মানবাধিকার ফাউন্ডেশের সাধারন সম্পাদক নূরুল ইসলাম ও নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সদস্য ইঞ্জিনিয়ার গোলাম কবির, বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ডাঃ মশিউর রহমানসহ নেতৃবৃন্দরা।
চলমানভাবে এতিম, অসহায়, দুস্থঃ ও অসহায় মানুষের মাঝে সংগঠন দুটি কম্বল ও শীতবস্ত্র দিয়ে করে আসছেন।

















