সিলেটের সমাবেশ মঞ্চে তারেক রহমান

আপডেট: January 22, 2026 |
inbound7151895414775454923
print news

সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশ মঞ্চে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় কঠোর নিরাপত্তার মধ্যে তিনি মঞ্চে উঠলে মুহুর্মুহু করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে উঠে।

বিএনপির চেয়ারম্যান হাস্যোজ্জ্বল মুখে হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

মঞ্চে তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আছেন।

তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

সকাল থেকে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের চারপাশে—চৌহাট্টা এলাকা, জিন্দাবাজার, আম্বরখানা, মেডিকেল সড়ক, দরগা সড়কে হাজার হাজার নেতা-কর্মী-সমর্থকদের উপস্থিতিতে জনসমাবেশ জনসমুদ্রে রূপ নেয়।

সিলেটের ছয়টি নির্বাচনি আসন এবং সুনামগঞ্জের পাঁচটি আসনের প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে এই সমাবেশে উপস্থিত হয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর