গাজীপুরে বইয়ের গুদামে অগ্নিকাণ্ড: ১৫ লক্ষাধিক টাকার বই ভস্মীভূত 

আপডেট: January 23, 2026 |
inbound278716895988642320
print news

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে এক অগ্নিকাণ্ডে বইয়ের গুদাম  ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) সংলগ্ন এলাকায়  ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুনে প্রকৌশলী মোঃ জুয়েল রানার মালিকানাধীন সামেশন পাবলিকেশন ও ডুয়েট বই বিতানের বই-পত্র ও মালামাল পড়ে গেছে।

জুয়েল রানার ছোট ভাই রাশেদুল  ইসলাম সিফাত জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এই আগুন মূহুর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পুরো গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিয়ে নিজেরা আগুন নেভানোর চেষ্টা করা হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে।

সরু গলির কারণে ফায়ার সার্ভিসের গাড়ি সময়মতো পৌঁছাতে না পারায় ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণ বেড়ে যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পানিতে ভিজে এবং আগুনে পুড়ে

প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের বই ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ নুরুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। বৈদ্যুতিক সরকার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত মালিক ইঞ্জিনিয়ার জুয়েল রানা বলেন, “আমার দীর্ঘদিনের পরিশ্রমের ফল এই প্রকাশনী। আগুনে আমার প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আগুনে যতোনা ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে আগুন নেভানোর পানিতে।

তিনি আরো বলেন, ডুয়েট এলাকায় বর্তমানে কয়েক হাজার ভর্তিচ্ছু পরীক্ষার্থী এবং কয়েক হাজার নিয়মিত শিক্ষার্থী ওই এলাকায় থাকা মেসগুলোতে বসবাস করেন।

এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি এবং ভবনগুলো একে অপরের সাথে লেগে থাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি অত্যন্ত বেশি। স্থানীয়দের দাবি, ডুয়েট এলাকায় কোনো প্রপার ফায়ার প্রোটেকশন সিস্টেম নেই এবং ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের মতো পর্যাপ্ত রাস্তা নেই।

Share Now

এই বিভাগের আরও খবর