নওগাঁর মান্দায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আপডেট: January 26, 2026 |
inbound5421663841283242847
print news

আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন শাখার আয়োজনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২৫ জানুয়ারি) বিকেলে তেঁতুলিয়া ইউনিয়নের সাবাইহাট পিঁয়াজ পট্টিতে এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদ প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেঁতুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর ওসমান গনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা মোস্তফা আল আমিন, অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আমির ডা. আমিনুল হক, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি ইলিয়াস খান,যুব বিভাগ মান্দা উপজেলা শাখা সভাপতি মো আব্দুল মালেক, শিবির নেতা আমানুল্লাহ, রায়হান এবং ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল।

জনসভায় আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মুফতি মাওলানা মাহমুদুল হাসান, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, এনসিপি নেতা হাফিজুর রহমান, সাবেক মান্দা উপজেলা শিবিরের সভাপতি হাফেজ আমিনুল ইসলাম,ছাত্রশিবির সভাপতি (পূর্ব) রোমান ইসলাম, সভাপতি (পশ্চিম) মাহমুদুল হাসানসহ ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

Share Now

এই বিভাগের আরও খবর