জামায়াত ইসলামীর আর্থিক সহায়তায় ১২ টন খাদ্য সামগ্রী গাজার পথে

আপডেট: January 27, 2026 |
inbound3659351036332226529
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ গাজার এক হাজার মজলুম পরিবারের জন্য আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (আশ ফাউন্ডেশন) এর ব্যবস্থাপনায় এবং জামায়াত ইসলামী বাংলাদেশের আর্থিক সহযোগীতায় এবারে প্রায় ১২ টন খাদ্যসামগ্রী নিয়ে পাঠানো হচ্ছে “ভালোবাসার উপহার”। এই খাদ্য সহায়তা মিশরের রাজধানী কায়রো থেকে আল আরিশ ইজিপশিয়ান রেড ক্রিসেন্টের উদ্দেশ্যে পাঠানো হবে।

বর্তমানে মিশরের রাজধানী কায়রোতে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহবুবুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শফিউল মওলা এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন স্বশরীরে উপস্থিত থেকে পুরো কার্যক্রমের বাস্তবায়ন ও তদারকি করছেন।

মাজলুম গাজাবাসীর প্রতি মানবিক সহায়তায় এগিয়ে আসার জন্য জামায়াত ইসলামী
বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমানের প্রতি আশ ফাউন্ডেশন আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং মিশর সরকারের অনুমোদনক্রমে আজ সোমবার কায়রো থেকে সংশ্লিষ্ট লরি ট্রাকগুলো আল আরিশের উদ্দেশ্যে রওনা দেবে।

উল্লেখ্য, ২০২৩ সাল পরবর্তী সংকটের সময় থেকে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন বাংলাদেশের প্রথম সংস্থা হিসেবে ধারাবাহিকভাবে মজলুম গাজাবাসীর জন্য নানাবিধ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ইতোমধ্যে গাজায় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে প্রথম মসজিদ নির্মাণ, সোলার প্রকল্প স্থাপন, তাঁবু বিতরণ, টয়লেট ও গোসলখানা নির্মাণ, কুরবানী কর্মসূচি, রমজানের ইফতার সামগ্রী বিতরণ, কম্বল ও শীতবস্ত্র বিতরণ, নিয়মিত খাবার কর্মসূচিসহ নানামুখী মানবিক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। এসব কর্মসূচিতে দল-মত, ধর্ম-বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সাধারণ মানুষ ও বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছেন।

Share Now

এই বিভাগের আরও খবর