গণভোটের প্রচারণায় সিলেটে সাদিক কায়েম

আপডেট: January 30, 2026 |
inbound9199298681905045468
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, গণভোট নিয়ে দ্রুত অবস্থান পরিষ্কার না করলে শেখ হাসিনার সঙ্গে যে আচরণ করা হয়েছে, একই ধরনের পরিস্থিতির মুখোমুখি তারেক রহমানকেও হতে পারে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর চৌহাট্টায় ঐক্যবদ্ধ ছাত্র সংসদের আয়োজনে ‘হ্যাঁ’-এর পক্ষে আয়োজিত এক গণজমায়েতে এসব কথা বলেন সাদিক কায়েম।

তিনি বলেন, একটি পক্ষ ‘না’-এর অবস্থান নিয়েছে। ‘না’ মানে ভারতের পক্ষে অবস্থান নেওয়া এবং বিচারিক হত্যাকাণ্ডের নামে জাতীয় নেতৃবৃন্দকে হত্যার ক্ষেত্র তৈরি করা।

সাদিক কায়েম আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তবে বিএনপির ভুল নীতির কারণে দলটি আজ ছোট দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বিএনপিকে ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করার পরামর্শ দেন।

গণজমায়েতে ছাত্রশিবিরের জেলা ও মহানগর শাখার নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এদিকে একই গণজমায়েতে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম।

তিনি বলেন, আগামী নির্বাচনে যাতে কোনো চাঁদাবাজ বা জালিম শক্তির হাতে দেশের ক্ষমতা না যায়, সে জন্য ইনসাফের পক্ষে অবস্থান নেওয়ার ঘোষণা দেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর