সারিয়াকান্দিতে উপজেলা জাসাসের উদ্যোগে গানে গানে ধানের শীষের প্রচারণা

আপডেট: February 1, 2026 |
inbound3728209157579763990
print news

মামুন মিয়া, সারিয়াকান্দি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাস সারিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সাংসদ আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে এবং ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে গানে গানে প্রচার প্রচারণা করা হয়।

শনিবার (৩১ জানুয়ারী) বিকেলে সদর ইউনিয়নের দিঘলকান্দি, প্রেম যমুনার ঘাট সহ বিভিন্ন এলাকায় এই প্রচারণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি পৌর বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা জাসাসের উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম পলাশ, উপজেলা জাসাসের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ঝন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুর রহমান, সদর ইউনিয়ন জাসাসের সভাপতি সাদিকুল ইসলাম সিহাব, চালুয়াবাড়ী ইউনিয়ন জাসাসের আহবায়ক মামুন আব্দুল কাইয়ুম সরকার , সদর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক হিরা মানিক, ফজলুল হক, আশিক আহমেদ সহ আরও বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

Share Now

এই বিভাগের আরও খবর