আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি: রিজভী

আপডেট: February 2, 2026 |
inbound5237331358682480646
print news

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নারীদের অপমান করেছেন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাদের কথা শুনলে বুঝা যায়, তারা ক্ষমতা পেলে নারী সমাজের দুর্দিন চলে আসবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন।

জামায়াতকে উদ্দেশে রিজভী বলেন, জান্নাতের কার্ড শেষ হয়ে গেছে? যে কারণে নারীদের ধরলেন! অল্প সময়ের জন্য শফিক সাহেবের আইডি হ্যাক হয়ে গেল?

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শফিক সাহেবের মন্তব্যে নারী সমাজকে অপমান করা হয়েছে। আপনাদের কথা শুনলে বুঝা যায়, ক্ষমতা পেলে নারী সমাজের দুর্দিন চলে আসবে।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আপনারা মন্ত্রী হননি? আর এখন বলেন, দলের প্রধান কোনো নারী হবে না। আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি?

জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, জামায়াতের আমির পুরো নারী সমাজকে অপমান করেছেন। আইডি হ্যাক হয়েছিল, সেটা প্রমাণ না করতে পারলে জামায়াতের আমিরকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে।

জামায়াতের বিরুদ্ধে নারীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী স্বাধীনতাবিরোধী ছিল। জামায়াতে ইসলামী একাত্তরে মা-বোনদের পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছিল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, ১২ তারিখে নারীরা বুঝিয়ে দেবে, তাদেরকে হেয় করে কোনো দল জিততে পারে না।

Share Now

এই বিভাগের আরও খবর