সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলামের ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ

আপডেট: February 5, 2026 |
inbound6208787722958222270
print news

মামুন মিয়া, সারিয়াকান্দি প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৩৬,বগুড়া-১ আসনে বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বুধবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে পৌর ১নং ওয়ার্ড এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন পৌর বিএনপি’র সহ-সভাপতি, উপজেলা জাসাসের উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম পলাশ।

এসময় তিনি বলেন, ধানের শীষ দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তিনি আরও বলেন, দেশকে সমৃদ্ধশালী করতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সহ সভাপতি ইউনুস আলী মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক রশিদুজ্জামান ডাবলু, পৌর ১ং ওয়ার্ডের সভাপতি সেলিম রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল মন্ডল, উপজেলা জাসাসের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ঝন্টু, পৌর জাসাসের সভাপতি মোমিন আকন্দ, সহ-সভাপতি রহিদুর রহমান মিলন, সদর ইউনিয়ন জাসাসের সভাপতি সাদিকুল ইসলাম সিহাব, চালুয়াবাড়ী ইউনিয়ন জাসাসের সভাপতি মামুন আব্দুল কাইয়ুম সরকার সদর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক হিরা মানিক সহ উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা।

Share Now

এই বিভাগের আরও খবর