সারাদেশে টানা ৬ দিন ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা

আপডেট: February 10, 2026 |
inbound1018733693090121355
print news

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ছয় দিন সারা দেশে বেবিচকের অনুমতি ছাড়া সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের কর্মকর্তা মুহাম্মাদ কাউছার মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এ ছাড়া, সরকারি বা বেসরকারি ব্যক্তি ও সংস্থা কর্তৃক পরিচালিত গবেষণা, জরিপ, কৃষিকার্য ও পরিবীক্ষণ কার্যক্রম এবং সরকারি সংস্থা কর্তৃক আয়োজিত ইভেন্ট সম্প্রচারের প্রয়োজনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বরাবর আবেদন করতে হবে। সংশ্লিষ্ট সব এজেন্সির ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে উড্ডয়নের বিশেষ অনুমতি প্রদান করা হবে।

তিনি আরও জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ব্যক্তি ড্রোন উড্ডয়ন করলে তা ‘বেসামরিক বিমান চলাচল আইন ২০১৭’-এর ২৪ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

Share Now

এই বিভাগের আরও খবর