চট্টগ্রাম-৮ আসনে নির্বাচনোত্তর দুই প্রার্থীর মধ্যে সৌজন্য সাক্ষাৎ

আপডেট: February 15, 2026 |
inbound3497792021968063688
print news

মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম-৮ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. মো. আবু নাছেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অত্র আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ধানের শীষ প্রতীকের এরশাদ উল্লাহ।

শনিবার (১৪ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় ডা. মো. আবু নাছের এর নাসিরাবাদ হাউজিং সোসাইটিস্থ বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয় নেতা পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন এবং এলাকার গুরুত্বপূর্ণ উন্নয়ন ইস্যু ও পারস্পরিক সহাবস্থান বজায় রাখা নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে শেষে উভয় নেতা বলেন, ‘জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত কালুরঘাট সেতুর দ্রুত বাস্তবায়ন, যুবসমাজের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে একসঙ্গে কাজ করা হবে।’

এসময় জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পারস্পরিক সহযোগিতা-সহাবস্থান ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করা অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।

Share Now

এই বিভাগের আরও খবর