জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধিঃ জেলা প্রশাসনের আয়োজনে জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি, এরপর শ্রদ্ধা নিবেদন করেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, উপ-পরিচালক (স্থানীয় সরকার) উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, সদর উপজেলা নির্বাহী অফিসার আশিক উর রহমান, জেলা বিএনপি’র আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান প্রমুখ।
এরপর একে একে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, জামায়াত, ছত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল,জয়পুরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ।

















