দ্রুত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা প্রয়োজন: নাহিদ ইসলাম

আপডেট: February 25, 2026 |
dsddsds 1
print news

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে এ দাবি জানান তিনি।

এনসিপির আহ্বায়ক বলেন, ‘রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চব্বিশের জুলাইয়ে গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি। তিনি গণহত্যার দায় এড়াতে পারেন না। সংসদের প্রথম অধিবেশনে তাঁকে অভিশংসন করতে হবে। এরপর গণহত্যার দায়ে তাঁকে গ্রেপ্তার করতে হবে।’

Share Now

এই বিভাগের আরও খবর