অন্যত্র বিয়ে, প্রেমিকাকে বিয়ের অনুষ্ঠানে গুলি করলেন প্রেমিক

একটি বিয়ের অনুষ্ঠান রূপ নিয়েছে বিষাদে। সেখানে গতকাল রাতে এক নববধূকে বিয়ের অনুষ্ঠানে গুলি করেছেন তার প্রেমিক।
তখন সেখানে উপস্থিত হন দ্বীনবন্ধু। বিয়ের আনুষ্ঠানিকতা চলার সময় দ্বীনবন্ধু ভিড়ের আড়াল থেকে আরতীর পেটে গুলি করেন।
আরতীকে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে ভারনসির ট্রমা সেন্টারে নিয়ে যেতে বলেন। মারা না গেলেও তার অবস্থা বেশ আশঙ্কাজনক।
প্রেমিকাকে গুলি করেই দ্বীনবন্ধু পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা-মাকে আটক করেছে পুলিশ।
পুলিশের অতিরিক্ত স্টেশন হাউজ অফিসার চন্দন কুমার বলেছেন, দ্বীনবন্ধু আগে একবার মদ সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। প্রেমিকাকে গুলি করার ঘটনায় তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এই বিয়ের বরযাত্রীরা উত্তরপ্রদেশের বাল্লিয়া থেকে এসেছিলেন। গুলির ঘটনার পর তারাও সেখান থেকে চলে যান।
সূত্র: এনডিটিভি




